জমি নিয়ে সংঘর্ষ,বিবাদের মাঝে  মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ। আর সেই সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে  বুধবার সকালে  প্রাণ হারালেন এক ব্যক্তি। এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়ির আলতাডাঙি এলাকায়। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৬০-এর মাজিবুর।

এদিনের ঘটনা প্রসঙ্গে নিহতের পরিবার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী ফরাজুলের সঙ্গে এলাকার বাসিন্দা ফইজুলের বিবাদ চলছিল। জমি নিয়ে তাদের প্রায়শই ঝগড়া হত। বুধবার সকালে ফের ফইজুলের সঙ্গে শুরু হয় বিবাদ। দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। আর সেই সংঘর্ষের মাঝে পড়েই মৃত্যু হয়েছে মাজিবুরের। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন আলতাডাঙি এলাকায় তৃণমূল নেতা হিসাবে বেশ পরিচিত ছিল।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা জানান,’ এদিনের সংঘর্ষের সঙ্গে রাজনৈতিক কোন যোগ নেই। জমি নিয়ে ব্যক্তিগত  বিবাদের জেরেই এদিনের সংঘর্ষের ঘটনা ঘটে।‘ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছছে।  তাই পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় সেইজন্য  এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এদিনের পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।   

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫