ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ঐতিহ্য এবার ইজরায়েলে। সেখানে চাকলা ধামের আদলে তৈরি হতে চলেছে লোকনাথ মন্দির। এই নিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে  রবিবার (৭ জুন) চাকলা ধামে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা মেনদি সাফাদি। ফলে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা ধাম থেকে এবার বাবা লোকনাথের মাহাত্ম্য ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের ইজরায়েলে। এদিন চাকলায় এসে মেনদি সাফাদি জানালেন, ইজরায়েলে বাবা লোকনাথের একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই বিষয়ে চাকলা মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদনও জানানো হয়েছিল। তাতেই সাড়া মেলার পর তিনি এখানে হাজির হয়েছেন।

মন্দির সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশের বারদী, আমেরিকায় বাবা লোকনাথের মন্দির রয়েছে। কিন্তু বিশ্বের আর কোথাও নেই। এবার ইজরায়েলে লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠা বাংলার এই ঐতিহ্যকে আন্তর্জাতিক মহলে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রস্তাবটি নিয়ে মন্দির কমিটির সঙ্গে আলোচনা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপদেষ্টার। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। কিন্তু প্রাথমিকভাবে ইজরায়েল সরকারের এই উদ্যোগে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন চাকলা মন্দিরের সেবায়েত বাবিন হাজরা। রবিবার চাকলা ধামে পৌঁছলে ইজরায়েলের প্রতিনিধি দলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার হাতে বাবা লোকনাথের একটি ছবি তুলে দেওয়া হয়। এরপর মন্দিরে বিশেষ পুজো দেন মেনদি সাফাদি। তিনি গর্ভগৃহে প্রবেশ করে বাবা লোকনাথের আশীর্বাদ গ্রহণ করেন।

এছাড়া মন্দিরের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে জানার চেষ্টা করেন। মন্দির কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করে আরও জানান, বাবা লোকনাথের ভক্তি ও মাহাত্ম্য বহু বছর আগেই রাজ্য ও দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। সেই প্রেক্ষাপটে ইজরায়েলেও এই মন্দির গড়ে উঠলে আরও বেশি মানুষের কাছে লোকনাথের আদর্শ ও দর্শন পৌঁছে যাবে। সূত্রের খবর, ভবিষ্যতে মন্দির নির্মাণের অনুমোদন মিললে চাকলা ধাম থেকেই বিশেষভাবে নির্মিত বাবা লোকনাথের মূর্তি এবং চাকলা ধামের পবিত্র মাটি ইজরায়েলে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তবে নতুন মন্দিরটি চাকলা লোকনাথ মন্দিরের আদলে নির্মিত হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। ইজরায়েল সরকারের এই উদ্যোগে খুশি লোকনাথ বাবার ভক্ত এবং চাকলার মানুষজন।

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা