সকাল থেকেই ভ্যাপসা গরম, বৃষ্টি নামবে কখন? দেখে নিন আবহাওয়ার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অস্বাভাবিক ঝোড়ো হাওয়া বয়েছে। সোমবার সকালেই গরমে অস্বস্তি বেড়েছে।  সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সোমবার কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ থাকার সম্ভাবনা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বেলা বাড়তেই আবাহওয়ার পরিবর্তনের সম্ভাবনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। 

রবিবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছিল। রবিবার একধাক্কায় অনেকটাি নেমেছিল তাপমাত্রা। তবে শহর কলকাতায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে সোমবার সকালে। কলকাতা সহ কয়েকটি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার ও বুধবার জারি কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি ও নদিয়া। উত্তরবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা। সকল জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড় হতে পারে। 

সোমবার বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা হয়ে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূমে শিলাবৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে ফের নতুন করে গরম বাড়তে পারে। কলকাতায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। 

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ