পিজিতে কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণের চিকিৎসা শুরু হচ্ছে নভেম্বরেই

আইভিএফ উৎকর্ষ কেন্দ্রের অন্যতম দায়িত্বে রয়েছেন ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার। সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন প্রথম শুরু হচ্ছে এই হাসপাতালেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী নভেম্বর মাস থেকেই কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণের চিকিৎসা শুরু হচ্ছে পিজিতে(SSKM)। জানা গিয়েছে, আইভিএফ (IVF) পদ্ধতিতে গর্ভধারণ করার জন্য প্রস্তুত অন্তত ১৫০ দম্পতি। সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন দেশের মধ্যে প্রথম শুরু হচ্ছে এই হাসপাতালেই। যা নিঃসন্দেহে সাড়া জাগিয়েছে দেশে।

আইভিএফ উৎকর্ষ কেন্দ্রের অন্যতম দায়িত্বে রয়েছেন ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার। তিনিই জানিয়েছেন এই তথ্য। জানা গিয়েছে সম্পূর্ণ নিখরচায় হবে এই চিকিৎসা। যার ফলে ‘সন্তান সুখে’ সুখী হতে পারবেন সকলে। আরও জানা গিয়েছে, এই চিকিৎসা করাতে আর খরচের চাপ নেই। জানানো হয়েছে, আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা করানোতে কোনও ভয় নেই। এই চিকিৎসা করিয়ে সকলেই সুস্থ আছেন এবং সন্তান লাভ করেছেন।

দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই সরকারি উদ্যোগে এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা দেওয়া হবে। ডা: সুদর্শন বলেন, কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য ভবনে এই নিয়ে আলোচনা হবে। সেখানেই তুলে ধরা হবে বিস্তারিত তথ্য এবং অভিমত। ইতিমধ্যেই কৃত্রিম উপায়ে গর্ভধারণের চিকিৎসা যাঁদের হয়েছে, তাঁদের বিশদ রিপোর্ট তুলে ধরা হবে ওই বৈঠকে।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী