এবার জেলার হাসপাতালেও মিলবে কৃত্রিম প্রজননের পরিষেবা

এবার জেলা হাসপাতালেও মিলবে আইভিএফ পরিষেবা। স্বাস্থ্য দফতরের এমন উদ্যোগে এবার হাসি ফুটতে চলেছে জেলার নিঃসন্তান দম্পতিদের মুখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জেলা হাসপাতালেও মিলবে আইভিএফ পরিষেবা। স্বাস্থ্য দফতরের এমন উদ্যোগে এবার হাসি ফুটতে চলেছে জেলার নিঃসন্তান দম্পতিদের মুখে। গত দুমাস ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা শুরু হয়েছে। বাংলার বেশিরভাগ মানুষের কাছে এই অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিতে এবার জেলায় জেলায় হাসপাতালে এই পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই লক্ষ্যে জেলার বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ কর্মশালা আয়োজন করতে চলেছে স্বাস্থ্য দফতর। আগামী ২৯ জুন কলকাতার এসএসকেএম হাসপাতালে হবে সেই কর্মশালা।

সন্তানহীন দম্পতিদের জীবনে সন্তানসুখ দিতে সরকারি উদ্যোগে ভারতে প্রথম নলজাতক শিশুর জন্মের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতায় এসএসকেএম হাসপাতালে। কৃত্রিম প্রজনন বা আইভিএফ পদ্ধতিতে যে সন্তান লাভের প্রক্রিয়া তা খরচসাপেক্ষ।  এই চিকিত্‍সা পরিষেবা বেসরকারি ক্লিনিকের নিয়ন্ত্রণে ছিল আগে। রাজ্য সরকার ঘোষ দস্তিদার ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে পিপিপি মডেলে এই পরিষেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২ মাস আগে এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা শুরু হলেও এবার সেই পরিষেবা জেলায় জেলায় পৌঁছে দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এসএসকেএম হাসপাতালের মতো জেলার হাসপাতালগুলির ক্ষেত্রেও রাজ্য সরকার ঘোষ দস্তিদার ইনস্টিটিউটের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করবে।

উল্লেখ্য সরকারি হাসপাতালে এই চিকিৎসা শুরু করার জন্য নলজাতক চিকিত্‍সার পথিকৃৎ প্রয়াত সুভাষ মুখোপাধ্যায়ের সহযোগী, ছাত্র চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। এর পর ক্লিনিক তৈরি হয় এসএসকেএম হাসপাতালে। তৈরি হয় আধুনিক মানের যন্ত্রপাতি দিয়ে বিশ্বমানের আইভিএফ ল্যাবরেটরি। এবার জেলার হাসপাতালেও শুরু হতে চলেছে এই পরিষেবা।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী