‘ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন’, দলীয় কর্মীদের নিদান অর্জুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসকে কার্যত সামাজিক ও রাজনৈতিক ভাবে একঘরে করার ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূলের কোনও কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না। তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া বা তাঁদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা সম্পুর্ন নিষিদ্ধ। এমনকি নিজেদের বাড়িতেও তৃণমূল কর্মীদের ডাকা যাবে না বলেই নিদের্শ দিয়েছেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্যে তৃণমূল কর্মীদের বয়কটের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে।

এক সভায় তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আর ‘নাটকীয় লড়াই’ নয়, এবার সরাসরি যুদ্ধের মানসিকতা নিয়ে ময়দানে নামতে হবে। তাঁর কথায়, ” ওদের সঙ্গে কোনও সামাজিক সম্পর্ক রাখা যাবে না। নিমন্ত্রণ করলে যাবেন না। তৃণমূলের বিরুদ্ধে মনে ক্ষোভ আর ঘৃণা পুষে রাখতে হবে। নিজের রক্তে আগুন জ্বালিয়ে লড়াই করতে হবে।” দলীয় কর্মীদের আরও উসকে দিয়ে তিনি বলেন, ” ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন।”

আরও পড়ুন: বাইক কেনার শখই কাল হলো! আনন্দপুরের আগুনে নিখোঁজ তমলুকের সেই স্কুল পড়ুয়া

অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, অর্জুন সিং আদৌ এই বয়কট মেনে চলতে পারবেন কি না, সেটাই বড় প্রশ্ন। তিনি মনে করিয়ে দেন, অর্জুন সিংয়ের রাজনৈতিক দলবদলের ইতিহাস। দেবাংশুর মন্তব্য, “এত দ্রুত কেউ অমাবস্যা-পূর্ণিমা বদলায় না, যত দ্রুত উনি দল বদলান। মাঝেমধ্যে ভুলেই যাই, উনি এখন কোন দলে আছেন।” এমনকি ‘ডান্ডা’ মানে বোমা। চালের বালতিতে বোমা রাখার কোথাও তাঁর বিরুদ্ধে শোনা যায়।” এই মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন দেবাংশু।

উল্লেখ্য, অর্জুন সিং ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। ২০২২ সালে ফের তৃণমূলে ফিরে এলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দেন। নির্বাচনে পরাজয়ের পর তিনি আর দল না বদলানোর কথাও জানিয়েছিলেন।

উল্লেখ্য, অর্জুন সিং ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। ২০২২ সালে ফের তৃণমূলে ফিরে এলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দেন। নির্বাচনে পরাজয়ের পর তিনি আর দল না বদলানোর কথাও জানিয়েছিলেন তিনি।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে