হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

Share:

নিজস্ব প্রতিনিধি জগৎবল্লভপুর: বহু মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করায় এক ব্যক্তিকে পোস্টে বেঁধে মারধর ও কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে রাস্তায় ঘোরালেন এলাকাবাসী।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের রথতলা(Rathtala) এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুরের গোয়ালপোতার বাসিন্দা বিমল পাত্র নামের এক ব্যক্তি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু ব্যক্তির কাছ থেকে কখনো ব্যক্তিগত লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কখনো ফাইন্যান্স(Finance) এর গাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

পাশাপাশি স্থানীয়দের আরো অভিযোগ ওই ব্যক্তিকে বারবার ওই টাকা ফেরত দেওয়ার কথা বললে তিনি ফোনে গালিগালাজ করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন। দীর্ঘ কয়েক বছর ধরেই ওই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন এলাকার বেশ কয়েকজন। রবিবার সকালে এলাকারই একটি রাস্তায় ওই ব্যক্তিকে দেখতে পাওয়ার পরে গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। এরপরে একটি খুঁটিতে দড়ি দিয়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখেন। চলে মারধর(Mass Beating)। এরপর প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয় ওই ব্যক্তিকে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার(Jagatballavpur P.S.) পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়। পুলিশ যাদের ওই ব্যক্তি প্রতারণা করেছে তাদের সকলের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে কোনো অঘটন ঘটার আগেই পুলিশ ঐ প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?