জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে উৎপাদন বন্ধ করে দিল শ্রমিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: ফের শ্রমিক- মালিক অসন্তোষ জেরে বন্ধ হল শিল্পাঞ্চলের আরেকটি জুটমিল।বুধবার সকাল থেকেই বন্ধ হয়ে গেল জগদ্দলের(Jagatdal) অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক।মিল কর্তৃপক্ষ তরফে এখনো পর্যন্ত মিল বন্ধের কোন নোটিশ দেওয়া হয়নি। বুধবার সকালে ওই মিলের সব বিভাগে উৎপাদন কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা।তবে ওই মিলের শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের ওপর জুলুমবাজি করছে মিল কর্তৃপক্ষ। মাত্রা অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে।

তাদের গুরুতর অভিযোগ, জোর করে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন মিল শ্রমিকরা। মিল বন্ধ হওয়ার পর যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই জন্য মিল গেটে মোতায়ন করা হয়েছিল ভাটপাড়া থানার(Bhatpara P.S.) বিশাল পুলিশ বাহিনীকে। শ্রমিকদের আরো অভিযোগ মিল কর্তৃপক্ষ অধিকাংশ জুটমিল(Jute Mill) কর্মীর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার দেয়নি। শুধু তাই নয় নতুন কর্মীদের নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার নামে তাদেরকে দৈনিক ২০০ টাকা হারে পরিশ্রম করানো। নতুন শ্রমিকরা এসে কাজ শিখে অন্য মিলে চলে যাচ্ছে। অধিকাংশ সময় নিম্নমানের পণ্য দিয়ে তার থেকে অতি দ্রুত বেশি পরিমাণে উৎপাদন চাইছে মিল কর্তৃপক্ষ।

শ্রমিকদের উৎপাদন কম হলে তাদের সিকিউরিটি দিয়ে নিজের বাইরে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শ্রমিকদের আরো অভিযোগ এই মুহূর্তে যখন মিলে এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে তখন কোন দলের কোন শ্রমিক নেতা সেখানে নেই। শ্রমিক নেতারা মিল কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত থেকে এই ধরনের অত্যাচার যাতে জুট মিল শ্রমিকদের ওপর হয় সেই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ আনা হয়েছে। এমত পরিস্থিতিতে মিল কর্তৃপক্ষ নয়, জুট মিলের শ্রমিকরাই এই অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে মিলের উৎপাদন কাজ বন্ধ করে দিল।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া