সমস্যা দূর করার অছিলায় টাকা-সোনার গহনা হাতিয়ে ধৃত মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: সমস্যা দূর করতে মন্ত্র, ঝাড়ফুঁক করে টাকা-সোনার গহনা হাতিয়ে নেবার অভিযোগ ধৃত নদীয়ার এক মহিলা। জগদ্দল থানার(Jagatdal P.S.) ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লির(Netaji Pally) ঘটনা। জানা গিয়েছে, গোলঘর নেতাজী পল্লির বাসিন্দা ঝর্ণা মন্ডলের বাড়িতে হানা দেয় এক মহিলা। ঝুঁড়িতে সাপ নিয়ে নিজেকে বেদিনি দাবি করে ঝর্ণা দেবীর সম্পত্তি দ্বিগুন করার প্রলোভন দেয় ওই মহিলা।

ধৃতের দাবি, মন্ত্র পরলে সোনার অলংকার ও টাকা-পয়সা বাড়বে। এই প্রলোভনে পা দিয়ে ঝর্ণা দেবী আলমারি থেকে নগদ ১৫ হাজার টাকা-সহ সোনার চেন কানের দুল-সহ কিছু গহনা বের করে দেন। ওই মহিলা ফুঁ দিয়ে টাকা ও গহনা ওড়নায় জড়িয়ে ফের আলমারিতে রাখতে বলেন। এরপর ঝর্ণা দেবী চা বানাতে অন্য ঘরে যান। ওই মহিলা চলে যাবার কয়েকঘন্টা বাদে ঝর্ণা দেবী আলমারি খুললে তাঁর মাথায় হাত পড়ে যায়।

তিনি আলমারি খুলে দেখেন টাকার বদলে কাগজপত্র এবং সোনার গহনার বদলে ইমিটেশনের গহনা পড়ে রয়েছে। ওইদিন রাতেই ঝর্ণা দেবী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নদীয়ার চাকদহ থানার(Chakdaha P.S.) পাঁচপোতা থেকে হাজরা বিবি শেখ নামে ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে। এই চক্রে আর কারা আছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত করছে।

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের