জলঙ্গী থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,জলঙ্গী: বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার পুলিশের। একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার । গ্রেফতার দুই ।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গী থানার(Jalangi P.S.) সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহজন ২ যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন, ৩০টি গুলি । তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জলঙ্গির সাহেবরামপুর(Sahebrampur) এলাকায় ঘোরাঘুরি করছিল।

গোপনে খবর পেয়ে পাচার করার আগেই তাদের গ্রেফতার করা হয়। ধৃত যুবকদের নাম জয়প্রকাশ মন্ডল ও সুরোজ মন্ডল। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা (Baishbnagar P.S.)এলাকায়। ধৃতদের শনিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতের পেশ করা হবে বলে জানা যায়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে কোথায় পাচার করত ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। বাংলাদেশ থেকে সীমান্তর চোরাপদ দিয়ে কিভাবে সেই আগ্নেয়াস্ত্র অপর পারে পৌঁছে যেত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ থেকে আন্ত: রাজ্য এই আগ্নেয়াস্ত্র পাচার চক্রের বাকিদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা পুলিশের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ধৃতরা কতদিন এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার করছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সীমান্তবর্তী এলাকার জেলাগুলিতে সতর্ক রয়েছে প্রশাসন। পহেলগাঁওয়ের ঘটনার পর সমস্ত ধরনের অপরাধ রুখতে মুর্শিদাবাদ,মালদা সহ সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির