বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার, গ্রেফতার পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গিতে পাচারের আগে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশ। বুধবার সকালে বহরমপুর থানার নওদাপানুর এলাকা থেকে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে গ্রেফতার করে পুলিশ। এর পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭টি পিস্তল, ১৩টি ম্যাগজিন এবং ১০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ। বাড়ি ফরাক্কা থানার দক্ষিণ রামপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে মোটরবাইকে করে জলঙ্গিতে(Jalangi) ওই অস্ত্র পাচারের জন্য আসার সময়ে নওদাপানুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে, সে বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র নিয়ে এসেছিল। এর আগে ফরাক্কা থানায় তার বিরুদ্ধে চারটে মামলা রয়েছে। সব গুলি অস্ত্র পাচারের মামলা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি,ভরতপুরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ ও বিস্ফোরণ তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করার পাশাপাশি একজনকে গ্রেফতার করল ভরতপুর থানার(Bharatpur P.S.) পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কালাম শেখ ।তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে(Sunia Vilalge)। মঙ্গলবার রাত্রে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি চালায় এবং সেখান থেকে বোম তথা বিস্ফোরণ তৈরির এই সমস্ত সামগ্রী ও আগ্নেয়অস্ত্র উদ্ধার করে ধৃতকে ১০দিনের পুলিশ রিমান্ডে বুধবার কান্দি মহকুমা আদালতে(Kandi Court) পেশ করে ভরতপুর থানার পুলিশ।এই ঘটনার সাথে আন্ত :রাজ্য কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । এই ঘটনায় আরোও কারা কারা জড়িত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির