১টা মাত্র বেগুনের জন্য চলে গেল একটি তরতাজা প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলঙ্গি: মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনী এলাকায় বেগুন গাছ থেকে বেগুন তুলছিলেন শাজাহান মণ্ডল। সেই সময় তাঁর ভাইপো ও তার ভাই গিয়ে পিছন থেকে তাঁকে এলোপাথাড়ি মারধর শুরু করে । এতে অচৈতন্য হয়ে পড়ে শাজাহান মণ্ডল। তারপরই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে(Helath Center) ।সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College Hospital) পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক এই ঘটনার সম্বন্ধে যারা যুক্ত তারা সকলেই। তবে এই ঘটনায় এখন কাওকে আটক করতে পারেনি বলেই পুলিশ সূত্রে খবর।

পুলিশ তাদের সকলকে খুঁজছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ খুনের মামলা দায়ের করবে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যে বেগুনের খেতে এই ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। এলাকার মানুষের বক্তব্য স্রেফ একটি বেগুনের (Eggplant)জন্য একটি তরতাজা প্রাণ অকালে চলে গেল। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন এই ধরনের ঘটনা ঘটল? এর পেছনে পুরনো শত্রুতা আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসী আক্কাশ আলি মণ্ডলের দাবি যে বেগুন তোলার জন্য মারা গেলেন সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। যারা তাকে মারধর করেছে তাদের হাতে বাঁশের লাঠি ও লোহার রড ছিল।যারা এই খুনের ঘটনায় যুক্ত তারা সম্পর্কে যিনি মারা গেছেন তার কাকা এবং ভাইপো। পরিবারের মধ্যে স্রেফ একটি বেগুনের জন্য কি করে এই ধরনের খুনের ঘটনা ঘটে তাতে হতবাক গ্রামবাসীরা।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL