শীতে জঙ্গলে খাদ্য ও পানীয় জলের অভাবে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জঙ্গলে খাদ্যে এবং পানীয় জলের অভাব।নিত্য দিন লোকালয়ে হাতির হানা অব্যাহত।শীতের মরশুমে একদিকে যেমন জঙ্গলে কমে যায় গুল্ম জাতীয় হাতির(Elephant) খাবারের ভান্ডার, এর সঙ্গে শুকিয়ে যায় জঙ্গলের ভেতরের জলাশয় গুলো। মূলত এই দুই প্রয়োজন মেটাতেই জঙ্গল লাগোয়া গ্রামে হাতির হানা বৃদ্ধি পায়।এমনটাই মনে করেন পরিবেশ কর্মী দের একটি বড় অংশ।

শনিবার বিকেলে জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ক্রান্তি ব্লকের উত্তর বারঘরিয়া চেল নদীর পাশের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়াতে দেখা যায় এক দাঁতাল হাতিকে । হাতিটিকে দেখতে নিমিষেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। এদিকে খবর পেয়েই এলাকায় পৌছে যায় বন কর্মীদের একটি দল ,যদিও তার আগে চেল নদী থেকে বালি পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ভারী যন্ত্র আর্থ মুভার দিয়ে হাতিটিকে আঘাত করার মতো দৃশ্য উঠে আসে স্থানীয়দের মুঠো ফোনে।

দীর্ঘ সময় পর বন বিভাগের প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলমুখী করেন বন কর্মীরা। বনদপ্তর এর পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় খাদ্য বা পানীয় খোঁজে লোকালয়ে ঢুকে পড়া হাতিকে কখনোই আক্রমণ যেন না করা হয়। আঘাত নয় পশুকে ফেরাতে হবে বুদ্ধির বলে জঙ্গলে।সম্প্রতি লোকালয়ে একের পর এক হাতির দল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়। খাবারের সন্ধানে হাতির দল হামলা চালাচ্ছে গৃহস্থের বাড়িতে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা