আচমকাই হিমঘর থেকে বিষাক্ত গ্যাস লিক, জলপাইগুড়িতে নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ি ঘুঘুডাঙা জনতা হিমঘরে গ্যাস লিক। শনিবার এই গ্যাস লিকের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস। পরিস্থিতি সামাল দিতে  জলপাইগুড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। শেষ পাওয়া খবর অনুসারে, এই গ্যাস লিকের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জন। তাঁর বয়স ৪৫ বছর । তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের বাসিন্দা।

এদিন হিমঘরে গ্যাস লিকের ঘটনায়  উদ্ধারকারী দলের একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। তিনি ছাড়াও এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ২ জন। তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে  ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এই গ্যাস লিকের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয়   হলদিবাড়ি দমকল কেন্দ্রেও। পাশাপাশি NDRF টিমকে খবর দেওয়া হয়। আচমকাই এই গ্যাস লিকের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু তাই নয় এলাকাবাসীরা  প্রাণভয়ে ছুটোছুটি করতে থাকেন। অবশেষে দমকলবাহিনীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, জলপাইগুড়ি ঘুঘুডাঙা জনতা হিমঘরের মধ্যে  ছিল প্রায় ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৮ কুইন্টাল আলু। এদিন সকালে আচমকাই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের পাইপ ফেটে যায়। এরফলেই হিমঘরে গ্যাস লিকের ঘটনা ঘটে। আর এই ঘটনার জেরে হিমঘরে থাকা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ