লিস নদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লিস নদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। মাঝ আষাঢ় মাসের প্রবল বর্ষনে জলচ্ছাসের ঘটনা ঘটল মাল ব্লকের(Mal Block) লিস নদীতে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির(Chanda Colony) বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সড়কের উপর এসে আশ্রয় নিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।সোমবার রাতভর কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষন চলে।সেই বর্ষনের জলধারা লিস,ঘিসসহ বিভিন্ন নদী দিয়ে সমতল অভিমুখে নেমে আসে। সৃষ্টি হয় লিস নদীতে (Lis River)জলস্ফীতি। প্রবল জলস্রোতের ধাক্কায় লিস নদীর জাতীয় সড়ক ও রেললাইনের মাঝে থাকাগাইড বাঁধের প্রায় ২০-২৫ মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালে জলস্রোত ঢুকে পড়ে চান্দা কলোনিতে।

বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা জাতীয় সড়কের উপর উঠে আসে। লিস নদীর জলস্রোত চান্দা কলোনিকে ডুবিয়ে পাশের ছোট ভুলিয়া ঝোড়াতে এসে পড়ে। জাতীয় সরকের নিচে ঝোড়ার ছোট প্রবাহ দিয়ে বইতে শুরু। এতে জাতীয় সড়কের(National High Way) পাশে জল জমে সড়ক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।পরিস্থিতি বুঝে যুদ্ধ কালীন তৎপরতায় নদীর গতিপথ ঘুরিয়ে মুল স্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। কয়েকটি পকলিং মেসিন ও জেসিবি(JCB) মেসিনের সাহায্যে চ্যানেল কেটে নদীর গতিপথ ঘুরিয়ে মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বাঁধের ভাঙা অংশে লোহার জাল ও পাথর দিয়ে দ্রুত গতিতে মেরামতের কাজ শুরু হয়েছে।

বাগরাকোট(Bagrakot) অঞ্চল তৃনমুল সভাপতি রাজেশ ছেত্রী(Rajesh Chetri )জানান, নদীর গতিপথ মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। দরকার হলে আরও জেসিবি নামানো হবে।নদীর গতিপথ ঘুরিয়ে তারপর জাল ও পাথর দিয়ে বাঁধ মেরামতের কাজও শুরু হবে।মঙ্গলবার সকাল থেকে পাহাড় ও সমতল জুড়ে চলছে বৃষ্টি। উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীর পারের মানুষজন।অন্যদিকে তিস্তা নদীর(Tista River) জলচ্ছাসে আবারও জল মগ্ন হয়ে পড়েছে মাল ব্লকের টটগাও বস্তি। বাসিন্দারা এদিক ওদিক সরে আসতে শুরু করেছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি