বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, শোরগোল জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, শোরগোল জলপাইগুড়িতে। চিকিৎসকরা বলছেন ‘হাতে ১০ মিনিটও সময় পাইনি’।ফের বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের(Jalpaiguri Medical College) মাদার অ্যান্ড চাইল্ড হাবে প্রসূতি মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় চিকিৎসা পরিষেবা। তদন্ত চেয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ দায়ের পরিবারের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১ টায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে জলপাইগুড়ি র রাজগঞ্জের(Raiganj) কুকুর যান অঞ্চলের ক্রান্তি পাড়ার বাসিন্দা গোপীনাথ রায় বর্মন তার সন্তান সম্ভাবা স্ত্রী সুস্মিতা রায়কে ভর্তি করেন। অভিযোগ, রাত ১০ টা নাগাদ মেয়ের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়।সুস্থ-সবল মেয়ের আচমকা মৃত্যুর খবরে হতবাক পরিবার। চিকিৎসার অভাবেই তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা।

তদন্ত চেয়ে পুলিশ এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থও হয়েছেন তাঁরা। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনায় MSVP কল্যান খাঁ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান ওই প্রসূতি বিরল রোগ পালমোনারি এমবোলিজমের শিকার হয়ে ছিলেন। ১০ মিনিটের মতো সময় পেয়ে ছিলেন চিকিৎসকরা। চেষ্টা চালিয়ে ছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ঘটনা যে অত্যন্ত দুর্ভাগ্যজনক তা মানছেন তিনি। বলছেন, দেহের ময়নাতদন্ত হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ আরও পরিষ্কারভাবে জানা যাবে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন