আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থ্যালাসেমিয়া রোগীদের জন্য অভিনব উদ্যোগ, এবার জলপাইগুড়িতে চালু ডে কেয়ার ইউনিট

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার এক অভিনব উদ্যোগ নিয়ে চালু করা হল থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য ডে কেয়ার ইউনিট। এই রোগে আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ চালু করল এই পরিষেবা।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের পক্ষ থেকে দাবি করা হয়, এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রচুর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা প্রত্যেক মাসে শিশু ভিভাগে ভর্তি হয় রক্ত নেওয়ার জন্য। আবার রক্ত নিয়ে ২ দিন পর নিজের বাড়ি চলে যায়। এর জন্য রোগী ও তাঁর পরিবারের অনেক সমস্যা হয়। এই কথা মাথায় রেখেই এই ডে কেয়ার ইউনিট খোলায় হচ্ছে।

সূত্রের খবর, মেডিক্যাল কলেজের শিশু বিভাগের ইমার্জেন্সিতে এই পরিষেবা চালু করা হবে। যেখানে শিশুদের জন্য রাখা হবে পাঁচটি বেড। সঙ্গে অন্যান্য সুবিধাও থাকবে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি কল্যাণ খাঁ জানিয়েছেন, “থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের রক্ত নেওয়ার ক্ষেত্রে এবার থেকে আর হাসপাতালে ভর্তি হতে হবে না। আগামী ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে ইউনিটটি চালু করা হবে।”

কল্যাণ খাঁ আরও জানিয়েছেন, “ডে কেয়ার ইউনিট চালু হয়ে গেলে দু’দিনের কাজ এক বেলায় মিটে যাবে। ওই ইউনিটে শিশুরোগ বিশেষজ্ঞ ছাড়াও উপযুক্ত নাসিং স্টাফদের দায়িত্বে রাখা হবে। আপাতত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার এই পরিষেবা চালু হবে।” আরও যুক্ত করে তিনি বলেন, “২০১৬–র বিশেষ ভাবে সক্ষমদের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী থ্যালাসেমিয়া আক্রান্তদের বিশেষ চাহিদা সম্পন্নের সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটের মাধ্যমে তারা যে কোনও সরকারি জায়গা থেকেই চিকিৎসা পরিষেবা নিতে পারেন।”

জানা গিয়েছে, এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় মোট ১৪ হাজার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাঁর মধ্যে ২ হাজার ৯৩৬ সংখ্যক থ্যালাসেমিয়া ক্যারিয়ারের হদিশ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে পুরো জেলায় ১ হাজার ২৩ জন সক্রিয় রোগী রয়েছে বলে জানা যায়।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ