জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকায়। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত(Rajdanga Gram Panchayet) এলাকার হুদুরডাঙ্গা বি এফ পি স্কুলের প্রধান শিক্ষক সফিউল হক ক্যানেল রোড হয়ে ক্রান্তি যাওয়ার পথে অপরদিকে জলপাইগুড়ি থেকে সেবক(Sebak) ঘুরতে যাওয়া দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান প্রধান শিক্ষক শফিউল হক(Safiul Haq)।

ঘটনাটি ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোডে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। ক্রান্তি পুলিশ ফাঁড়ি দ্রুততার সাথে ছুটে আসেন ঘটনাস্থলে ।খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে। জানা গেছে, শফিউল বাবু হুদুরডাঙ্গা বি এফ পি স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। অপরদিকে জলপাইগুড়ির দুই বন্ধু মধ্যে একজন গুরুতর আহত তুহিন গোস্বামী( ১৮) । মাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ক্রান্তি পুলিশ ফাঁড়ি মৃতদেহটিকে উদ্ধার করে মাল থানায় পাঠিয়ে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার ময়নাতদন্ত করা হবে।বাইক দুটিকে উদ্ধার করে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়তেই শফিউল বাবুর আত্মীয় পরিজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই বিষয়ে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানালেন, ক্রান্তি ব্লকের ক্যানেল রাস্তায় স্প্রিড ব্রেকার(Spreed Breker) প্রয়োজনীতা রয়েছে এবং বাইক সংযতভাবে চালানোর আবেদন জানান। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের