জলপাইগুড়িতে নাবালিকাকে যৌন হেনস্থা ও পাচারের আগে এক অবাঙালিকে ধরে ফেলল জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে যৌন হয়রানি ও পাচারের চেষ্টার অভিযোগে হিন্দিভাষী এক ব্যাক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। একই সাথে উদ্ধার হওয়া নাবালিকাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি(Jalpaiguri) কোতোয়ালি থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাহাদুর গ্রামপঞ্চায়েতের জহুরি তালমা এলাকায়।

স্থানীয় বাসিন্দা শুভঙ্কর দাস বলেন, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে স্থানীয় একটি মিষ্টির দোকানে যায় ওই ব্যাক্তি। বাচ্চা মেয়েটি ও ওই ব্যক্তিটির অসংলগ্ন কথা শুনে সন্দেহ হয় স্থানীয় এক মহিলার। এরপর তিনি আমাদের ডাকেন।এরপর আমরা তাদের আটকে রেখে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ আধিকারিক এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

নাবালিকা জানায় আমাকে অনেক নোংরা কথা বলছিলো ওই লোকটা।আমার শরীরেও হাত দেয়।কোতোয়ালি থানার আই সি(IC) সঞ্জয় দত্ত জানান,উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙাতে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সাথে এক ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ নাবালিকার বাড়ির লোকজনের বয়ান নিয়ে পোসকো ধারায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা