আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণকে হাতিয়ার করে খুনি বাবার হাত থেকে ২ সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অতীতের আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে আটক দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা। বর্তমানে তিনি এখন হিরো।স্ত্রী কে খুন করে দুই নাবালক ছেলে মেয়েকে বন্দি করলো স্বামী।বুধবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে (Raypur Tea Gaeden)ঘটনাটি ঘটেছে। বাগানের বাসিন্দা অজয় মুন্ডা এদিন সকালে নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে খুন করে দুই নাবালক সন্তানের গলায় দা ঠেকিয়ে ঘর বন্দি করে রাখে।প্রায় চার ঘন্টা পর আটক হয় অভিযুক্ত। উদ্ধার দেহ।প্রাক্তন এসএসবি জওয়ান তথা প্রাক্তন প্রধান কৃষ্ণ দাসের(Ex Peadhan Krishna Das) নেতৃত্বে আটক দুই শিশু সন্তানকেও উদ্ধার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত, বুধবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রায়পুর চা বাগানের বাগানিয়া শ্রমিক মহল্লায়। বুধবার সকালে চা বাগান শ্রমিক অজয় মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করে এবং এরপরেই নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয়।এমন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং বারোপাটিয়ার গ্রামপঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান তথা তৃণমুল এস সি এস টি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।উল্লেখ্য, কৃষ্ণ দাস রাজনীতিতে আসার পূর্বে সশস্ত্র সীমান্ত বল ( এস এস বি) তে(SSB) কর্মরত ছিলেন।সেই সুবাদে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং আগে থেকেই জানা ছিলো। নিজের এলাকায় এমন ঘটনা ঘটতেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্র সহ খুনিকে নিজের কব্জায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করেন।

এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, সকালে ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি, পুলিশ এসেছে। কিন্তু নিজের স্ত্রীকে খুনের পরেই মনে হয় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অজয় মুন্ডা।যে কারণে দুটি সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল।আমি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুটি শিশুকে খুনি বাবার হাত থেকে রক্ষা করতে পেরেছি ।এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ।অপরদিকে, নিজের স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত চা বাগান শ্রমিক অজয় মুন্ডাকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।শিশু দুজনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা