তিস্তা নদীতে জল বাড়ছে, মেখলিগঞ্জ সীমান্তে হলুদ সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোমবার সকাল থেকে কালো মেঘে অন্ধকারে হয়ে রয়েছে। জেলা জুড়েই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। NH – 31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। মেখলিগঞ্জ(Mekhliganj Border) বাংলাদেশে বর্ডার সংলগ্ন এলাকা হলুদ সতর্কতা জারি বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে সোমবার সকালে জানা যায়। তিস্তার জলপাইগুড়ি গজলডোবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান অনেকটাই কম রয়েছে। সোমবার সকাল ৬ টায় ৬৬৪.৭৭ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের চিন্তা বাড়ছে।

উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবারও ফুঁসছে তিস্তা। একটানা বৃষ্টিতে খুব অসুবিধার মধ্যে রয়েছে সেখানকার মানুষজন। লোকজন কাজেও যেতে পারছে না। একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। জলের কারণে ভুট্টা, বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। এখনো বহু জায়গায় নদী বাঁধের মেরামত করা দরকার বলে বাসিন্দারা জানান। চিন্তায় ঘুম উঠেছে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম মজুমদারদের। তবে জেলা প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে,রাতভোর বৃষ্টি চলছে কোচবিহারে(Coochbehar)। টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠছে কোচবিহারের সমস্ত নদীগুলো। কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। শুধু তোর্সা নয়, তুফানগঞ্জ দিয়ে বয়ে যাওয়া কালজানি, রায়ডাক, ঘরঘড়িয়া সহ সমস্ত নদীর জল বাড়ছে। নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি কোচবিহারে বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি