Loading live market data...
Loading active stocks...
Connecting...

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলদাপাড়া: বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশও দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে কাজ কতটা এগিয়েছে জানতে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে ফিরে আসার কথা আগেই বলেছিলেন তিনি। এবার সেইমতো উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। সোমবার যাওয়ার কথা থাকলেও রবিবারই উত্তরবঙ্গে আসছেন তিনি।

জানা গিয়েছে, জলদাপাড়ায় রিভিউ বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ারের জলদাপাড়া নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে এই বৈঠক হবে। এই রিভিউ বৈঠকে হাজির থাকার কথা রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের জেলা প্রশাসনিক আধিকারিকদের। এই রিভিউ বৈঠকে বন্যা, ভূমিধস সহ সাম্প্রদায়িক যে দুর্যোগ ঘটেছে, তা নিয়ে পর্যালোচনা করা হবে।

সূত্রের খবর, এদিন কলকাতা থেকে হাসিমারা পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাস্তা দিয়েই জলদাপাড়া আসার কথা রয়েছে। জলদাপাড়াও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দেখবেন তিনি। তারপরেই রিভিউ বৈঠকে বসবেন। রাস্তা ও সেতু সহ বাড়ি ঘর তৈরির কথা বলে এসেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলেছিলেন জল নামার পরে চাষের জমি সমীক্ষা করা হবে। যাঁরা নিজেদের প্রয়োজনীয় নথি হারিয়েছে, তার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। কোন কাজ কতটা এগিয়েছে, খোঁজ নিতেই রিভিউ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ারে রাত কাটিয়ে উদ্ধারকাজে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে। মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্টও নিয়েছেন। বিপর্যয়ের জেরে কত বাড়ি নষ্ট হয়েছে, তার সমীক্ষা শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল। সেই সমস্যাও খতিয়ে দেখতে চান তিনি।

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন