জামালপুরের সাজেমালের পীরের মেলা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: সাজেমালের পীরের মেলার প্রথম দিনেই কয়েক হাজার মানুষের ভিড়, চলবে বৈশাখ মাস পর্যন্ত। আজ থেকে শুরু হল জামালপুর থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর এলাকার বাবা সাজেমালের পীরের মেলা। জানা গেছে, কয়েকশো বছর আগে থেকে এই পীরের মেলা দামোদর নদীর পারে দক্ষিণ মোহনপুর(South Mohonpur) এলাকায় হয়ে আসছে।

ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চৈত্র এবং বৈশাখ মাস পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এই পীরের মেলা বসে। পীর বাবার কাছে পুজো দেওয়ার পাশাপাশি এই স্থানে বসে রান্না করে খাওয়ার একটা চল হয়ে আসছে কয়েকশো বছর ধরে।সব ধর্মের মানুষ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না করে খেয়ে বাড়ি ফিরে যান । পীর সাহেবের বংশধর ইয়াযা আলি শা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সর্ব ধর্মের মানুষ এই আমাদের বাপ ঠাকুরদার আমলের কয়েকশো বছরের পুরনো পীরের মেলা এসে বিভিন্ন মান্নত নিয়ে পুজো দিয়ে যান ।

পাশাপাশি এই পীরের স্থানে সকলে ভক্তিভরে নিরামিষ রান্না নিজের হাতে তৈরি করে। সেই খাবার খেয়ে তারা ফিরে যায়। আগামী তিন মাস প্রত্যেক বৃহস্পতিবার এই মেলা চলবে বলে তিনি জানান। এই মেলাকে কেন্দ্র করে হরেক রকমের পসরা সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা।গত দুবছর করোনা পরিস্থিতি বজায় থাকায় এই মেলা সেভাবে জমেনি। কিন্তু এবছর করোনা কাল কেটে যাওয়ায় আবারও প্রচুর মানুষের ভিড় প্রথম দিনেই নজর কাড়ে।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন