জামালপুরে বৃদ্ধা খুনের ঘটনার ৮ ঘন্টার মধ্যে ধরা পড়ল দুই খুনি

Share:

নিজস্ব প্রতিনিধি ,জামালপুর: বৃদ্ধা খুনের ঘটনার ৮ ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ।দুই অভিযুক্তকে গ্ৰেফতার করল পুলিশ।ধৃতদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে(Bardhaman Court) পেশ করে পুলিশ।পুলিশের বড়সড়ো সাফল্য বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার(Jamalpur P.S.) অন্তর্গত আবুঝহাটি গ্রামে একই বৃদ্ধা মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।একই স্থানে তার স্বামীকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় মানুষজন আহত ব্যক্তিকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়া হলে পরবর্তীকালে বৃদ্ধা ওই মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হয় জামালপুর গ্রামীণ হাসপাতালে।মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নামে এবং খুনের মামলা রুজু করে। পরবর্তীকালে এসডিপিও সদর সাউথ(SDPO Sadr South) এবং জামালপুর থানা পুলিশের তৎপরতায় প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বীরভূম পুলিশের সহায়তায়, বীরভূম জেলার মল্লারপুর থানা(Mallarpur P.S.) এলাকা থেকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকে আরোও একজন অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সময় উভয় অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। জানা গেছে ধৃতরা হলো কুবির গরাই, অমিত বাগদি ।

অভিযুক্তদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,নিজের ঘর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুইজাটি এক অঞ্চলের কায়স্থপাড়ায় । বৃদ্ধার স্বামীকেও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় । পরবর্তী সময়ে তাকে নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে ‌ । তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । মৃতার নাম মীরা সরকার ‌ । বয়স আনুমানিক ৬৫ বছর । গুরুতর জখম তার স্বামী নীলাদ্রি সরকার (৭২)। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ ‌ । জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে তাদের বাড়িতে কাজ করতে এলে কাজের লোক তাদের কোন সাড়াশব্দ পাননি । নিঃসন্তান দম্পতির উদ্দেশ্য করে বারবার ডাকা হলেও তারা কেউ সাড়া দেয়নি । পরবর্তী সময়ে কোনরকমে দরজা খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দম্পতি । জানাজানি হতেই তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায় ‌ ।

আরো প্রতিবেশীরাএসে জড়ো হন ওই বাড়িতে । খবর দেওয়া হয় জামালপুর থানার পুলিশকে । পুলিশ ঘটনা স্থলে এসে অচৈতন্য অবস্থায় গুরুতর জখম বৃদ্ধ নীলাদ্রি সরকারকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে(Jamalpur Hospital) নিয়ে যায় । মীরা দেবীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ঘর থেকে এবং তার শরীরের পাশ থেকে মুগুর জাতীয় ভারী জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা‌। যদিও কি কারণে এই নৃশংস ঘটনা সে বিষয়ে অবশ্য কেউ কিছুই স্পষ্ট করে বলতে পারেননি । বৃদ্ধ দম্পতির সঙ্গে কারোরই কোন রকম শত্রুতা ছিল না । তবুও কি কারণে এই পরিণতি। ডাকাতি নাকি অন্য কোন বিষয় সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা । তবে প্রাথমিক অনুমান প্রতিবেশীদের যারা ঘরে ঢুকে ছিলেন রাত্রিবেলা তাদের কে হয়তো চিনতে পেরে গিয়েছিলেন মীরা দেবী । তার জন্যই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । গোটা ঘটনাকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয় এলাকায় ।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ