কেন্দায় ধ্বস নিয়ে ক্ষোভ, ১৪৪টি পরিবারের বিক্ষোভে খনি বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি,জামুড়িয়াঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে চলা ধ্বস সমস্যাকে কেন্দ্র করে সোমবার গ্রামবাসীদের ক্ষোভ ফেটে পড়ে। আগেও একাধিকবার দুর্ঘটনা ও জমি ধ্বসে পড়ার ঘটনা ঘটলেও পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ ১৪৪টি ক্ষতিগ্রস্ত পরিবার দুটি ওপেন কাস্ট খনিতে উৎপাদন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ করে দেয়।

এরপর গ্রামবাসীরা কোলিয়ারি এজেন্টের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।যার ফলে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ এবং Eastern Coalfields Limited-এর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।সোমবার এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ।কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি উত্তেজনা থাকলেও।গ্রামবাসীদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও পুনর্বাসনের বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না স্পষ্ট সমাধান মিলছে ততক্ষণ খনির কাজ বন্ধ থাকবে।

বর্তমানে Eastern Coalfields Limited-এর পক্ষ থেকে কোনও সাড়া না মেলায় আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় ধ্বস প্রবন এলাকা বলেই আগেই চিহ্নিত হয়েছে। তাদের পুনর্বাসন দেবে বলেই প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে তার রূপ নেয়নি। তাই তারা বাধ্য হয়েছে আন্দোলনে নামতে এই আন্দোলন তারা লাগাতার চালাবে ।যতক্ষণ না তাদের যে ৭টি দাবি আছে তা মেনে নেওয়া হবে। আন্দোলনকারীদের অভিযোগ যে সাতটি দাবি নিয়ে তারা ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তার কোনটাই বাস্তবে রূপ নেয়নি।।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩