Phone Pay ব্যবহারেই পর্দা ফাঁস, জালে জামবনিতে ফিল্মি কায়দায় লুট চালানো ৫ ছিনতাইকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ছিনতাইয়ের পর কোনও প্রমাণ না রাখার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত একটিমাত্র ডিজিটাল ক্লু তেই ফাঁস হল দুষ্কৃতীদের সব ছক। ফোন-পে-তে টাকা মেটানোর সূত্র ধরেই সাত দিনের মাথায় গ্রেফতার করা হলো পাঁচ ছিনতাইকারীকে। গত ৬ জানুয়ারি জামবনির (Jamboni) চুটিয়া থেকে সিএসপি’র জন্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন সুব্রত সিংহ। ঘন জঙ্গলে রাস্তার মধ্যে ঝাড়খণ্ড(Jharkhand) থেকে মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁর পথ রোধ করে। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে জঙ্গল পথ ধরে চন্দ্রী হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে ঝাড়খণ্ডে পালানোর রাস্তাও দেখিয়ে দেয় স্থানীয় বাসিন্দা শম্ভু পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাইয়ের পর ঝাড়খণ্ডের বড়শোল থানার এলাকায় একটি দোকানে খাওয়া-দাওয়া করে দুষ্কৃতীরা। সেখানেই প্রথমবার ফোন অন করে ফোন-পে-র মাধ্যমে টাকা মেটানো হয়। আর তাতেই বড় প্রমাণ আসে পুলিশের হাতে। তদন্তে উঠে আসে, গোটা ঘটনার মূল মাথা হল ব্যাঙ্কের ঋণ আদায়কারী এজেন্ট শুভজিৎ সরকার। যিনি সায়েন্সে স্নাতক। যে টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁকে চেনানোর দায়িত্বে ছিল জামবনি থানার মুড়াকাটি এলাকার বাসিন্দা শম্ভু পালের। অপারেশনে সক্রিয়ভাবে যুক্ত ছিল ঝাড়খণ্ডের যদুগোড়ার বাসিন্দা সুনীল কৈবত্য, মোহন কিস্কু এবং বাড়মা মাইনসের রোহিত কুমার শর্মা।

এই সূত্র ধরেই ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় প্রায় ৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। শেষমেশ সোমবার রাতে ঝাড়গ্রাম (Jhargram), জামবনি ও ঝাড়খণ্ডে একযোগে তিনটি আলাদা দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গোটা অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস ও জামবনি থানার আইসি। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। ধৃতদের জেরা করতে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া