ঝাড়গ্রামের জঙ্গল ঘেরা পথকে ভিন রাজ্যের গাঁজা পাচারকারীরা রুট হিসেবে ব্যবহার করছে

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: জঙ্গলমহল ধীরে ধীরে ভিন রাজ্যের গাঁজা পাঁচারকারীদের রুট হয়ে দাঁড়াচ্ছে। একাধিকবার জঙ্গলমহল এলাকায় ধরা পড়ছে গাঁজা(Ganja)। সড়কপথে নজরদারি এড়াতে জঙ্গল পথকে বেছে নিচ্ছেন পাচারকারীরা। এমনটাই অভিমত জঙ্গলমহল পুলিশের। এক সময় মাওবাদীদের মুক্তাঞ্চল জঙ্গলমহল গামছায় ঢাকা মুখ ও তাদের বিস্তার বন্ধ হতেই গাঁজা পাচারকারীরা তাদের রুট হিসেবে ব্যবহার করতে শুরু করেছে।নেশা দ্রব্য পাচার রুখে আবারও সাফল্যের নজির গড়ল জঙ্গলমহলের বেলিয়াবেড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় সড়কের উপর থেকে ৭৮ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকায় জাতীয় সড়কে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের সূত্রে খবর, ওড়িশ্যা(Orissa) থেকে কলকাতার উদ্দেশ্যে গাঁজা বোঝাই ট্রাকটি আসছিল। সেই খবর পেয়েই ফাঁদ পাতে পুলিশ। ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা ভর্তি ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ট্রাক চালক মুকেশ কুমার যাদবকে। ধৃতের বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায়। বুধবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, পাচার চক্রে আর কারা জড়িত তা জানার জন্যই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, এই জাতীয় সড়কে এর আগেও একাধিকবার গাঁজা পাচার রুখেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ(Jhargaram District Police)।

গত ১৮ এপ্রিল নেতুরায় একটি গাড়ি থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য ছিল ৬৬ হাজার টাকা।
গত ১০ মে, নেতুরায় কাঁচা হলুদ বোঝাই একটি লড়ি থেকে উদ্ধার হয়েছিল ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা, যার বাজারদর ছিল ১৪ লক্ষ টাকা।গত১৬ মে, জামবনি থানার চিচিড়া এলাকায় একটি লরি থেকে উদ্ধার হয় ৬৮ কেজি গাঁজা, বাজারদর প্রায় তিন লক্ষ ৮৪ হাজার টাকা। গত১৮ মে, গুপ্তমনি এলাকায় জাতীয় সড়ক থেকে ৯০ কেজি ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য ছিল ৫ লক্ষ ৪৪ হাজার টাকা। ঝাড়গ্রাম জেলার পুলিশ আধিকারিকদের দাবি, জাতীয় সড়ক ব্যবহার করে লাগাতার গাঁজা পাচারের চেষ্টা চলছে। তবে তৎপর নজরদারির কারণে বারবার তা আটকে দেওয়া সম্ভব হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই পাচার চক্রের পিছনে থাকা মূল মাথাদের খোঁজে তদন্ত জারি রয়েছে।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির