ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল জুড়ে চলছে অবরোধ, স্তব্ধ জনজীবন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ১৩ দফা দাবীতে রাজ্য জুড়ে ১২ ঘন্টার পথ অবরোধ চলছে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকা এই অবরোধের জন্য স্তব্ধ জঙ্গলমহল। আদিবাসীদের অন্যতম বড় সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল ১৩ দফা দাবীকে সামনে রেখে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘন্টা পথ অবরোধের ডাক দিয়েছে। আদিবাসীদের ওই সামাজিক সংগঠনের ডাকা পথ অবরোধ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে। এর জেরে বুধবার যান চলাচল স্তব্ধ রয়েছে ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্ৰামের (Jhargram) গজাশিমূল, ফেঁকো, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় চলছে পথ অবরোধ।

সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের পরিকাঠামো উন্নয়ন, বন্ধ হোস্টেল খোলা, ভুয়ো এস টি সংশাপত্র প্রদান বন্ধ, বনভূমির পাট্টা প্রদান সহ মোট ১৩ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন রাস্তা অবরোধ(Road Block) করে বিক্ষোভ (Agitation) দেখাছেন আদিবাসী মানুষেরা। আদিবাসী নেতাদের বক্তব্য, ঝাড়গ্রাম জেলার প্রায় সমস্ত সরকারি এবং প্রশাসনিক পদ আদিবাসী সম্প্রদায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে।

তারপরেও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বঞ্চিত। ঝাড়গ্রামের মন্ত্রী এবং বিধায়করা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারপরেও হেলদোল নেই।  এদিকে এই কর্মসূচির দরুন দুর্ভোগের চরম সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষজন।এদিন জঙ্গলমহলে সাধারন মানুষজন সকালে প্রয়োজনে গন্তব্যস্থলে যেতে গিয়ে বা হাট-বাজার করতে বেরিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হন।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে