SIR এর কাজ করার সময় অতিরিক্ত চাপে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুরের BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর: শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছিলেন BLO কৌশিক ঘোষ(Kaushik Ghosh)। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি থাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। গত কয়েকদিন ধরেই নিরলসভাবে SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি সমীক্ষা এবং বিভিন্ন ডিজিটাল(Digital) আপলোডের কাজ করে যাচ্ছিলেন কৌশিক ঘোষ। কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালের HDU বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও।

ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন কৌশিক ঘোষের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, SIR–এর কাজের চাপ দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল। রাত অবধি কাজ করা, ভোরে বেরিয়ে পড়া—এ যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে,নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা এক মহিলা বিএলও’ র।মৃত বি এল ও র নাম, রিঙ্কু তরফদার। বয়স ৫৪ বছর। তিনি নদিয়ার চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন। চাপড়া ২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন রিংকু দেবী।

কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠী তলায় থাকতেন। শুক্রবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে একটু সুসাইড নোট উদ্ধার হয়েছে এবং তাতে নির্বাচন কমিশনকে দায়ী করেছে। ইতিমধ্যেই মৃত বি এল ও’র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি