Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ডান পা ভেঙে অনিশ্চিত যশোদার মাধ্যমিক

নিজস্ব প্রতিনিধি: চলছে মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনের সবথেকে বড় পরীক্ষা এটি। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। গতকাল থেকেই মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে চরম দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থীরা, সেই ঘটনাও সামনে এসেছে। পরীক্ষার দ্বিতীয় দিনেও দুর্ঘটনার খবর অব্যাহত। আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সকাল বাবার বাইকে চেপে মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা দিতে যাচ্ছিল পশ্চিম মেদিনীপুর কেশপুর ব্লকের আনন্দপুর সন্তোষ কুমারী গার্লস হাইস্কুলের ছাত্রী যশোদা মিদ্যা। তাঁর পরীক্ষাকেন্দ্র পড়েছে মাওয়া ঈশ্বরচন্দ্র হাইস্কুলে। আর আনন্দপুর থেকে কেশপুরের দিকে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। যাতে গুরুতর জখম হয়েছেন যশোদা এবং তাঁর বাবা উজ্জ্বল মিদ্যা। অন্যদিকে সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে মাদপুর গার্লস হাইস্কুলের ছাত্রী রণিতা বেরা। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন হাসপাতালের বিছানায় শুয়ে পরীক্ষা দিচ্ছে সে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল যশোদার। সূত্রের খবর, আনন্দ পুরের কাছে পাচরা এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান বাবা।

মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে দুজনে। রাস্তার উপরেই ছিটকে পড়েন বাবা ও মেয়ে দুজনেই। তাঁদের উদ্ধার করে দ্রুত কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল জানিয়েছে, যশোদার ডান পা ভেঙে গিয়েছে। সেই কারণে তাঁর দ্রুত অস্ত্রোপচার করতে হবে। তাই এ বছর যশোদা পরীক্ষা দিতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়েই পরীক্ষা দিচ্ছে খড়গপুর-২ ব্লকের মাদপুর গার্লস হাইস্কুলের ছাত্রী রণিতা বেরা। জানা যায়, পারিবারিক অশান্তির জেরে মাধ্যমিক শুরুর দু’দিন আগে বিষ খায় সে। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল মাওয়া ইশ্বরচন্দ্র হাইস্কুলে। অসুস্থতা নিয়েই সোমবার পরীক্ষা দিয়েছিল সে। কিন্তু, রাতের দিকে সে ফের অসুস্থ হয়ে গেলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া মুকেশকে এবার গোয়েন্দা শাখায় পাঠাল নবান্ন

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ