শীত পড়তেই গ্রামে ফিরল যাত্রাপালা, টিভি ছেড়ে হাসিমুখে ভিড় জমালেন দর্শকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রাপালা বাংলার এক সুপ্রাচীন ঐতিহ্য। বাংলায় ইন্টারনেট বিপ্লব ঘটার আগে অবধিও গ্রামে-গঞ্জে এই মুক্তমঞ্চের নাটকীয় অনুষ্ঠান বিপুল জনপ্রিয় ছিল। কলকাতা কিংবা মফস্বল থেকে অপেরা পার্টি কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে পাড়ি জমাত প্রত্যন্ত গ্রামে। মাঠের মাঝখানে তৈরি হত খোলা মঞ্চ। ঝলমলে লাল-নীল আলোয় জীবন্ত হয়ে উঠত একের পর এক চরিত্ররা। সব শেষে ‘হ্যাপি এন্ডিং’ দেখিয়ে শেষ হত যাত্রা। দর্শকরা ভোররাতে হাসিমুখে ফিরতেন বাড়ি। এই চিত্র আজকাল আর খুব একটা দেখা যায় না।

আরও পড়ুনঃ দুঃসংবাদ শোনাল মারুতি, নতুন বছরের শুরুতেই বাড়ছে দাম

একটা সময় যাত্রাপালার সুদিন থাকলেও আজ তা অতীত। বহু দর্শকরাও মিস করেন সেই অতি নাটকীয় মঞ্চাভিনয়। সেই স্মৃতিই যেন ফিরে এল আবার।‌ একসময় হাওড়া জেলার গ্রামীণ এলাকা আমতা, বাগনান, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরে যাত্রা করে গিয়েছেন বহু পেশাদারি যাত্রাভিনেতা। সেদিনকার সেই স্মৃতি যেন ফিরে এল বৃহস্পতিবার রাতে আমতা থানার খড়িয়পে। কালীপুজো উপলক্ষে কলকাতার চিৎপুরের যাত্রা দলকে এনে যেখানে দু’রাত্রি যাত্রার আয়োজন করা হয়েছে। প্রথম রাতেই অভিনেতা-অভিনেত্রীরা গ্রামবাসীদের মন জয় করে নিয়েছেন। সোয়েটার, টুপি পড়ে এবং গায়ে চাদর ও শাল চাপিয়ে গ্রামবাসীরা দেখলেন শহরের এক ঝাঁক শিল্পী অভিনীত যাত্রাপালা। যেখানে অভিনয় করলেন জনপ্রিয় এক অভিনেতা। তিনি বাংলা সিনেমা প্রেমীদের কাছে অন্য একটি নামে বেশি পরিচিত।

আরও পড়ুনঃ শপিংমলে কারচুপি! ধরা পড়তেই কাঠগোড়ায় তিন জুনিয়র ডাক্তার

শীতের বেলা গড়িয়ে সন্ধ্যে নামতেই টিভি ছেড়ে যাত্রাপালা দেখতে ভিড় করছেন গ্রামবাসীরা। নয়া প্রজন্মের কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন, ফলে তাঁরাও যাত্রা দেখার জন্য যথেষ্ট উৎসাহী। এদিন মানুষের ভিড় দেখে শিল্পীরাও উৎফুল্ল। বাংলার পুরনো লোকসংস্কৃতি ঝালিয়ে নেওয়ার জন্যই যাত্রাপালার আয়োজন করা হয়েছিল এমনটাই জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা। তবে এই সিদ্ধান্তে নিঃসন্দেহে খুশি হয়েছেন এলাকাবাসীরা।

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

কিছুটা স্বস্তিতে অভিষেকের আপ্ত সহায়ক, সুপ্রিম কোর্টে বহাল সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০