জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি জয়নগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার মোটা অংকের টাকা। প্রায় চার লক্ষ টাকা উদ্ধার হয় ওই বাইক আরোহীর কাছ থেকে।এই টাকা ওই ব্যক্তি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নজরদারি বাড়াতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে নাকা চেকিং ক্যাম্প। সারাক্ষণ টহল দিচ্ছে অত্যাধুনিক PTZ ক্যামেরা সহ SST ও FST দলের বিশেষ গাড়ি।

শুক্রবার বেলা বারোটা নাগাদ বকুলতলা থানার অন্তর্গত বুড়োরঘাট নাকা চেকিং ক্যাম্পে তল্লাশি চলাকালীন এক ব্যক্তির মোটরবাইক থেকে উদ্ধার হয় মোটা অংকের নগদ টাকা। SST অর্থাৎ স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই নাকা তল্লাশি চলাকালীন ওই বাইক আরোহী ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাইক আরোহির নাম জুলফিকার শেখ।বাড়ি উস্তি থানার অন্তর্গত শেরপুর এলাকায়।

নাকা তল্লাশি চলাকালীন পুলিশি জেরায় ওই ব্যক্তির কথায় অসংগতি থাকায় পুলিশ উদ্ধারকৃত টাকা আটক করে। পাশাপাশি ওই টাকা জুলফিকার কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ। শহর ও শহরতলী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাকা তল্লাশিতে(Naka Checking) লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতে আয়কর দফতর ,নির্বাচন কমিশনের আধিকারিকরা সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা লাগাতার তল্লাশি চালাচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক