বাঁকুড়ার পর ঝাড়গ্রামে হোলির দুপুরে হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বাঁকুড়ার পর এবার হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম। হোলির দুপুরে থেকে জেলার সাঁকরাইল ব্লকের(Sakrail Block) নেপুরা এলাকায় বিশাল হাতির দলের তাণ্ডবে চরম আতঙ্কে গ্রামবাসীরা। অভিযোগ, গত সাত দিন থেকে প্রতিদিন সন্ধ্যা নামলেই হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়ছে এবং গভীর রাতে আবার নয়াগ্রামের জঙ্গলে(Nayagram Forest) ফিরে যাচ্ছে।গ্রামবাসীদের দাবি, নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী(Subarnarekha River) পেরিয়ে হাতির দল সাঁকরাইল ব্লকের নেপুরা এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এই তাণ্ডবের জেরে নেপুরা, আমলাদাঁড়ি, দক্ষিণ রগড়া, ইটামান্ডুয়া, গড়ধরা ও তেঁতুলিয়া সহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটামান্ডুয়া গ্রামে খাবারের সন্ধানে হাতির দল একটি বাড়ির দরজা ভেঙে দেয় এবং চার চাকা গাড়ির কাঁচ ভাঙচুর করে। পাশাপাশি চাষের জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় শয়ে শয়ে বিঘা রোয়া ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ। এছাড়াও ১০–১২ বিঘা আখ, ২–৩ বিঘা কুমড়া, ৫–১০ বিঘা সর্ষা ও লঙ্কা চাষেরও বড় ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত চাষি পূর্ণেন্দু সিংহ অভিযোগ করে বলেন, “বন দফতরের আধিকারিকরা গাছ বা পালা কাটার সময় সঙ্গে সঙ্গে এসে বাধা দেন। জরিমানার কথাও বলেন। কিন্তু পাঁচ দিন ধরে হাতির দল এসে যে বিপুল ক্ষতি করছে, সেই খবর যেন তাঁদের কানে পৌঁছাচ্ছে না। আগে বহুবার ক্ষতির শিকার হয়েছি, কিন্তু আজও কোনও ক্ষতিপূরণ পাইনি।”

গ্রামবাসী ভবানী শংকর পৈড়া জানান, “প্রতিদিন যদি একই চাষের জমি ও একই সব্জির খেতে হাতির দল তাণ্ডব চালায়, তাহলে সেই জমিগুলোর আর কী অবস্থা থাকবে তা সহজেই বোঝা যায়। প্রায় ৫০ থেকে ৬০ টি হাতির বিশাল দল এলাকায় ঢুকছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। রাতের পর রাত ভয়ে ঠিকমতো ঘুম পর্যন্ত আসছে না।” গ্রামবাসীদের আশঙ্কা, হাতির দল আবারও লোকালয়ে ঢুকবে এটা প্রায় নিশ্চিত। ফলে এলাকাজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত প্রশাসন ও বন দফতরের হস্তক্ষেপ, হাতির গতিবিধি নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন ঝাড়গ্রামের একাধিক গ্রামের বাসিন্দা রা।

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ