জঙ্গলমহলে পুলিশের ‘ফুড ফ্রেন্ড’ প্রকল্প, এক মানবিক পদক্ষেপ, খুশি আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রান্তিক ও অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে, তা এখন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘সহায়’ প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ ‘ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড’(Jhargarm Food Friend) নামে ২০২৩ সালে যাত্রা শুরু করে। প্রকল্পটির মূল উদ্দেশ্য — জঙ্গলমহলের দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে, সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা। প্রকল্পের প্রাথমিক ধাপে ঝাড়গ্রাম থানা ও সাঁকরাইল থানার আওতাভুক্ত মোট ১৭০ জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাঁদের উপর, যাঁরা একা থাকেন, রান্না করতে অক্ষম বা অন্যভাবে অসহায়। সাঁকরাইল থানার অধীনে থাকা প্রায় ৩০ জন দরিদ্র মানুষকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা।

প্রতিদিনের এই সহযোগিতার পাশাপাশি, রবিবার সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই-এর তত্ত্বাবধানে থানায় এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এদিন ৩০ জন অসহায় মানুষকে থানার চত্বরেই একসঙ্গে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি (ডিএনটি)(DSP DNT) সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, গোপীবল্লভপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সংবর্ধনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে দরিদ্র মানুষদের হাতে বস্ত্রসামগ্রীও তুলে দেওয়া হয় সাঁকরাইল থানার পক্ষ থেকে। ডিএসপি(DSP) সব্যসাচী ঘোষ জানান, “সহায় প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।” জেলা পুলিশের এই উদ্যোগ সমাজে মানবিকতা, সহানুভূতি ও একাত্মতার এক অনন্য উদাহরণ স্থাপন করছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ। পুলিশের এই ধারাবাহিক মানবিক প্রয়াস আগামী দিনেও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে, এই আশাই করছেন সকলে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির