চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে দোল উৎসবে মেতে উঠলেন পর্যটক সহ সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ও সোনাঝুরি: শাল – পিয়ালীর জঙ্গলেঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে শুক্রবার সকাল থেকেই দোল উৎসবে মেতে উঠল। জেলার বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠানে দোল খেলায় মাতেন ঝাড়গ্রামবাসী। পাশাপাশি ঝাড়গ্রামের(Jhargram)  বাইরে থেকে বহু পর্যটক অংশগ্রহণ করে।শুক্রবার ঝাড়গ্রামে তাদের জন্যও বিভিন্ন জায়গায় দোল খেলার আয়োজন করা হয়। সব মিলিয়ে দোলকে কেন্দ্র করে জমজমাট ভিড় ঝাড়গ্রাম শহরে। এছাড়াও বাইরে থেকেও বহু পর্যটক জঙ্গলমহলে(Jangalmahal) আসেন এই দোলের আমেজ নিতে। একে অপরকে রাঙিয়ে তোলে বিভিন্ন রঙের ভেষজ আবির দিয়ে। ছিলনা ধনী – দরিদ্রের বা জাতি – বর্ণের কোন ভেদাভেদ। জঙ্গলমহল হোলি উৎসবে এক আলাদা মাত্রা নেয়।

এদিকে,দোলের দিন কার্যত ফাঁকা বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর তথা শান্তিনিকেতন। কোনোভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। সোনাঝুরি(Sonajhuri) খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না কোনো ধরনের বড় গাড়ি। এদিন সকাল থেকেই পর্যটকরা আবির খেলায় মেতে উঠেছেন সোনাঝুরিতে। অন্যদিকে, বোলপুরের(Boalpur) বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান।

শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জামবুনি, সতীপীঠ কঙ্কালীতলা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতেই পর্যটক ও স্থানীয়রা ভিড় জমিয়েছেন। নাচে গানে আবির খেলায় মেতে উঠেছেন সকলে।বেহালা বড়িশা ক্লাবের পূজা প্রাঙ্গনে দোল উৎসব 2025 এর আয়োজন করে। অনুষ্ঠানটি একটি শোভাযাত্রার (প্রভাত ফেরি) মাধ্যমে শুরু হয়েছিল। যেখানে সমস্ত শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করে। বেশ কিছু পরিবেশিত নৃত্য অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছিল কবিগুরু ও শ্রী চৈতন্য দেবকে। হোলি খেলার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ