ঝাড়গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দেওরকে খুন করল জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জমি নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি। ঝাড়গ্রাম জেলার চন্দ্রীর আউসপাল এলাকায় এক ব্যক্তিকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাহাদুর হেমব্রম(Bahadur Hembram)। শুক্রবার রাতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। পরিবারের দাবি, রাতে আওয়াজ পেয়ে বাহাদুরের মা বাইরে বেরিয়ে দেখতে পান, জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে বাহাদুরের মুখ চেপে ধরে তাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। সন্দেহজনক কিছু আঁচ করতে পেরে তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে অন্য ছেলেদের ডেকে আনেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বাহাদুরের গলা কেটে দেওয়া হয়েছে এবং তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৌদি ও তার এক ছেলেকে খুনের অস্ত্র সহ গ্রেফতার করে। তবে অন্য আরেক ছেলে এখনও পলাতক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পরিবার সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। কিন্তু তা এমন মর্মান্তিক পরিণতিতে পৌঁছাবে, তা কেউ ভাবতে পারেনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে খুন করার পর দেহটি জঙ্গলে লোপাট করার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে চলে আসায় সেই পরিকল্পনা সফল হয়নি। এই খুন পরিকল্পনা মাফিক জ্যাঠতুতো বৌদি এবং তার দুই ছেলে করেছে বলে নিহতের পরিবার থেকে দাবি করা হয়েছে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে