চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গলমহলে কৃতীদের সম্মান জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সংবর্ধনা দিল বেলিয়াবেড়া থানা

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: সমাজে শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এক অনন্য উদ্যোগ নিল জঙ্গলমহলের বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার উদ্যোগে থানার প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থানা এলাকার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মোট ৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ফুলের তোড়া ও শিক্ষা সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। এর মধ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে ১৮ জন ও উচ্চমাধ্যমিকে ১৫ জন।

পাশাপাশি, ঝাড়গ্রাম জেলা পুলিশের(Jhargram District Police) ‘দিশা’ কোচিং সেন্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রী এবং ১৯ জন সিভিক শিক্ষককেও সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পুলিশ ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনার স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৈয়দ মোহাম্মদ মামদুল্লা হাসান। উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী, সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ, বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ পালোধী, বিডিও নীলোৎপল চক্রবর্তী-সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ও পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানে উপস্থিত কৃতী ছাত্র-ছাত্রীদের মুখে ছিল আনন্দের হাসি, আর চোখেমুখে ভবিষ্যতের স্বপ্ন।

তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ প্রশাসনিক আধিকারিক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। এমন দিনে পাশে থাকার বার্তা দিয়ে বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে আগামী দিনের জন্য সকল ছাত্র-ছাত্রীকে জানানো হয় শুভেচ্ছা ও উৎসাহ। অনুষ্ঠান ঘিরে গোটা এলাকাতেই ছিল উৎসাহের পরিবেশ। সমাজে শিক্ষার আলো ছড়াতে পুলিশের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকল। জঙ্গলমহলে একসময়ের মাও আতঙ্ক কাটিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের উপস্থিতি আলাদা মাত্রা বহন করল।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ