ফাঁকা বাড়িতে ভূতের ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন , গ্রেফতার দাদু

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: কথায় বলে যেথায় ভূতের ভয়, সেথায় নাকি সন্ধ্যা হয়। তবে জীবনে যে এইরকম অকাল সন্ধ্যে নেমে আসবে তা ভাবতেও পারে নি ওই নাবালিকা।বাড়িতে অভিভাবক না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে নাবালিকাকে ভূতের আতঙ্ক ধরিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে যৌন নির্যাতন করার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার এক বৃদ্ধ। জানা গেছে, শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার(Sakrail P.S.) অন্তর্গত নাইকানশোল গ্রামে, এক নাবালিকাকে বাড়িতে রেখে অভিভাবকরা বাইরে গিয়েছিলেন ।

সেই সুযোগে পাড়ার এক দাদু সম্পর্কে বৃদ্ধ নাবালিকাকে বাড়িতে একা থাকায় ভূতের গল্প শুনিয়ে আতঙ্কিত করে নিজের বাড়িতে এনে যৌন নির্যাতন চালায়। পরিবারের লোকজন বাড়িতে ফিরে এলে নাবালিকা পরিবার-পরিজনদের জানালে তড়িঘড়ি নাবালিকার পরিবার সাঁকরাইল থানায় ঐ বৃদ্ধ’ র বিরুদ্ধে অভিযোগ জানায়। সাঁকরাইল থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রেফতার করে এবং রবিবার পোকশো মামলায় অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে(Jhargram Court)  পেশ করে।

এই ঘটনার পুরো তদন্তের জন্য সাঁকরাইল থানার পুলিশ পুলিশি হেফাজতের আবেদন করেন। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম যতীন সরকার। সাঁকরাইল থানার অন্তর্গত নাইকানশোল গ্রামের(Naikonsoal Village) বাসিন্দা সে। ভুতের ভয়ে সরল বিশ্বাসে পাড়ার দাদুকে ভরসা করে ঠকল ওই নাবালিকা।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন