অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রামের জামবনিতে অসুস্থ একটি মেয়েকে গাড়িতে করে ঝাড়গ্রামের(Jhargram) চিলকিগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন(Kalipada Soren)। এর আগে তাকে দেখতে পাওয়া গিয়েছিল জঙ্গলে আগুন নেভানোর কাজে। এবার রবিবার বিনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামবনি ব্লকের(Jambani Block) গইডোতে প্রচার কর্মসূচি চলাকালীন হঠাৎই তিনি দেখতে পান বৈশাখের এই প্রখর রৌদ্রে একটি বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাঝপথে তার বক্তব্য থামিয়ে দেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন।

যাতে অসুস্থ মেয়েটির প্রয়োজনীয় চিকিৎসা এবং যত্ন পান সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই ভূমিকা দেখে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন বলেন, “রবিবার নির্বাচনী প্রচার কর্মসূচি চলাকালীন দেখতে পাই যে”, একটি বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সেই সময় তাকে চোখে মুখে জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে তাকে দ্রুত গাড়িতে করে চিল্কিগড় গ্রামের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে খবর নিয়ে জানতে পেরেছি সে ভালো আছে ।তাকে স্যালাইন দেওয়া হয়েছে। এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটাই পালন করেছি। আগে মানবসেবা তারপর রাজনীতি।

অন্যদিকে,শনিবার গভীর রাতে নয়াগ্ৰামের(Nayagram) খড়িকামাথানীর কুড়মি পাথরা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা দুটি বাসে রহস্যজনকভাবে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল দুটি আস্ত বাস।জানা গিয়েছে, খড়িকামাথানীর কুড়মী পাথরা পেট্রোল পাম্পের কাছে শনিবার রাতে দাঁড়িয়েছিল দুটি বাস‌।একটি বাস খড়িকামাথানী বারিপাদা রুটের। অপরটি খড়িকামাথানী বালেশ্বর রুটের। স্থানীয় সুত্রে খবর,রাত দেড়টা নাগাদ হঠাৎ পেট্রোল পাম্পের কাছে লাল আলো দেখা যায়।সবাই তখন বাইরে এসে দেখেন একটি বাস জ্বলছে।সেই মুহূর্তে কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অপর একটি বাসে। চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাস।

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প