জনমত যাচাই করতে গিয়ে বিপাকে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জনতা জনার্দন। কিন্তু ৪ ঠা জুনের আগেই হেরে গেলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। নিজের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা যাচাই করতে খুলেছিলেন ভোটের আসর। তবে সোশ্যাল মিডিয়াতে ভোটে হেরে পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন বর্তমান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু(Pranata Tudu)। সোমবার বিজেপি প্রার্থী প্রণত টুডু তার ফেসবুক প্রোফাইলে একটি পোল পোস্ট করেন। যেখানে তিনি লেখেন “২০২৪ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে”??। জানান আপনার সুচিন্তিত মতামত।

সেখানে দেখা যায় ভোটিং পোল সিস্টেমে রয়েছে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি ও বামফ্রন্ট এই তিন দলের নাম। আর ওখানেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভোট পড়ে ৬৪১ টি, ভারতীয় জনতা পার্টির ভোট পড়ে ৬০৯টি ও বামফ্রন্টের ভোট পড়ে ২১টি। যার ফলে ঝাড়গ্রাম লোকসভা(Jhargram Loksabha) কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু তার ফেসবুক প্রোফাইল থেকে ওই পোস্টটি সরিয়ে ফেলেন।

সেই পোস্ট স্ক্রিনশট(Sreenshort) করে বিভিন্ন জায়গায় পোস্ট করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। রাজনৈতিক মহল মনে করছে নির্বাচনের আগেই রাজ্যের শাসক দলের হাতে এক বড় অস্ত্র তুলে দিলেন ঝাড় গ্রামের বিজেপি প্রার্থী।ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হঠাৎ নিজের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় কেন এই জনপ্রিয়তা যাচাই করতে গেলেন তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?