শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি :  শিক্ষাসচিবের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষকরা। এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। এই নিয়ে ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন তারা। নতুন করে পরীক্ষায় বসতে চাননা এই চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, কোনও রকম বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা।

বিকাশ ভবনে সোমবার শিক্ষাসচিবের বৈঠক করেছেন। কিন্তু সেখানে অনেক উত্তর তাঁরা পাননি। তাঁদের বলা হয়েছে, কোর্টের নিয়ম মেনে কাজ চলছে। সেই কারণে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা দ্রুত করার জন্য মরিয়া শিক্ষকরা। তাঁরা দাবি জানিয়েছেন, পরীক্ষা না দিয়ে কীভাবে চাকরিতে ফেরানো যাবে, তাই নিয়ে সরকার কীভাবছে সেটাই জানতে চান তাঁরা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি করেছেন তাঁরা। চাকরি ফিরিয়ে দেওয়া নিয়ে নিশ্চয়তা পেতেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মঙ্গলবার বা বুধবার বৈঠকে বসতে চাইছেন তাঁরা। ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলেছে আদালত। তাই সময় হয়ে এসেছে দেখেই আরও তৎপর হয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। সোমবারের একাধিক বিষয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তাই শিক্ষামন্ত্রীর কাছে বক্তব্য তুলে ধরতে মরিয়া শিক্ষকরা। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সমাধান সূত্রে পৌঁছতে চান তারা।

চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস সবসময় দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই আশ্বাস দিয়েছেন। তারপরেও নিজেদের অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের কথা মেনে সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিল সরকার। বিকাশ ভবনে শিক্ষাসচিবের সঙ্গে দেড়ঘণ্টার বৈঠক হয়।  বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তাঁরা বলেছেন, রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশনের খসড়া তৈরি করা হয়েছে। রিভিউ পিটিশনের খসরায় সন্তুষ্ট চাকরিহারারা। কিন্তু সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি তাঁরা। তাঁদের দাবি, বিজ্ঞপ্তি না দিয়ে রিপ্যানেল করে চাকরিতে ফেরানো হোক।  আন্দোলনকে দিল্লিমুখী করারও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত