পথকুকুরদের মাথার ছাদ গড়ে দিলেন সাংসদ, শেল্টার জোন জুনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পশুপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেল মেদিনীপুরে।  অসহায় পথপ্রাণীদের চিকিৎসা, সুরক্ষা ও আশ্রয়ের লক্ষ্যে গড়ে উঠল এক আধুনিক অ্যানিমেল শেল্টার হোম ও রেসকিউ সেন্টার। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। নির্বাচনী প্রচারের সময় যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই ‘ড্রিম প্রজেক্ট’ সম্পূর্ণ করে অবশেষে তা বাস্তবায়িত হল।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সাংসদের উদ্যোগে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই অত্যাধুনিক কেন্দ্র। মেদিনীপুর পৌরসভা এবং বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় এটি পরিচালিত হবে। শহরের মূল জনবসতি থেকে কিছুটা দূরে গড়ে ওঠায় সাধারণ মানুষের অবিধার সম্ভাবনাও নেই। এই শেল্টার হোমে পথপ্রাণীদের জন্য রয়েছে উন্নত টিকাকরণ কেন্দ্র, আধুনিক অস্ত্রোপচার ইউনিট, পূর্ণাঙ্গ ফার্মেসি এবং ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স পরিষেবা। আহত বা অসুস্থ পথকুকুর, বিড়াল কিংবা অন্যান্য প্রাণীদের দ্রুত উদ্ধার করে এখানে চিকিৎসার ব্যবস্থা করা যাবে। শুধু চিকিৎসাই নয়, সুস্থ হয়ে ওঠার পর তাদের সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থাও থাকবে।

সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, মেদিনীপুর শহরে পথকুকুরের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে বৈজ্ঞানিক উপায়ে বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের কাজ শুরু হবে। প্রাণীদের কল্যাণের পাশাপাশি জনস্বাস্থ্য ও নিরাপত্তার দিকেও নজর রাখা হবে। পশুপ্রেমী সংগঠনগুলি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, এটি শুধু একটি আশ্রয়কেন্দ্র নয়, মানবিকতার এক নতুন দৃষ্টান্ত। আগামী দিনে পরিষেবার পরিধি বাড়ানো ও আরও ঘর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রাণীকল্যাণের মাধ্যমে একটি সহানুভূতিশীল সমাজ গঠনের পথে মেদিনীপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০