J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির ঘটনা! এবার ভিন রাজ্যের মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গতকাল, শনিবার রাতে বাইপাসের ধারে পাঁচতারা হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে ঘটেছে ঘটনাটি। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

সূত্রের খবর, নির্যাতিত মহিলা নাগাল্যান্ডের দিমাপুরের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। পুলিশকে তিনি জানিয়েছেন, গতকাল, শনিবার রাতে হোটেলের লবিতে যখন তিনি ও তাঁর সঙ্গী দাঁড়িয়ে ব্রাজিলের টিমকে অভিবাদন জানাচ্ছিলেন তখন এক যুবক তাঁদের শরীরে অশ্লীলভাবে স্পর্শ করে। হাত ধরে টানেও বলে অভিযোগ। তার ভিত্তিতেই থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ পাওয়ার পরেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। হোটেলের লবির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই অভিযুক্ত যুবককে চিহ্নিত করে ওই মহিলা। তারপরেই গোটা হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে একটি রুম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। তাঁর নাম পলাশ রায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পডুন: ‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

তবে প্রশ্ন একটাই উঠছে, শহরের অন্যতম জনপ্রিয় পাঁচতারা হোটেল। সেখানে বারবার মহিলাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে। এই নিয়ে একমাসের মধ্যে দুই মহিলার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটল। বারবার খবরের শিরোনামে থাকছে বিলাসবহুল এই পাঁচতারা হোটেলটি। তাতে জে ডব্লিউ ম্যারিয়টের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্নও উঠছে।

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা