মন্ত্রীসভার বৈঠকের আগেই জ্যোতিপ্রিয়র মন্ত্রীত্ব নিয়ে সিদ্ধান্ত ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছে। তাঁর মন্ত্রী পদ থাকবে কিনা বা তাঁকে সরানো হলে কাকে দায়িত্ব দেওয়া হবে সে নিয়েও বিস্তর জল্পনা। তবে আগামী মন্ত্রীসভার বৈঠকের আগেই তাঁর মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।   

শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে রয়েছেন। তাঁকে এখনও পদ থেকে সরানো হয়নি। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দু’দিনের বিধানসভা অধিবেশনের সম্ভাবনা। বিধায়কদের বেতন বৃদ্ধি বিল নিয়ে আলোচনা হতে পারে। তাঁর আগে ৯ই নভেম্বর রাজ্য মন্ত্রীসভার বৈঠক বলেই প্রশাসনিক সূত্রে খবর।   সেই বৈঠকের আগেই তাঁর মন্ত্রিত্ব থাকবে কিনা বা মন্ত্রিত্ব না থাকলে কাকে দায়িত্ব দেওয়া হতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন তদানীন্তন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পরেই তাঁকে মন্ত্রীসভা থেকে অপসারণ করা হয়। দল থেকেও সাসপেন্ড করা হয়। অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। তবে এখনও পর্যন্ত বনমন্ত্রীর বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং বনমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বালুর শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, আমি বিজেপি ও ইডি-র বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হব।” এখন তাঁর মন্ত্রিত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার।

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা