কাকদ্বীপে প্রকাশ্যে বিজেপির কোন্দল, নবনির্বাচিত সাধারণ সম্পাদককে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: প্রকাশ্যে কাকদ্বীপে বিজেপির কোন্দল । নবনির্বাচিত দলের সাধারণ সম্পাদককে বাড়ি থেকে ডেকে এনে মারধোরের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার(Kakdwip Assembly) রবীন্দ্র পঞ্চায়েতের ১৪ নম্বর জহরপুর এলাকায় । কয়েকদিন আগে রবীন্দ্র পঞ্চায়েতের ১৪ নম্বর জহরপুর এলাকার(Jaharpur P.S.) বিজেপি কর্মী অরুন সেনগুপ্ত দলের নতুন জিএস নির্বাচিত হন । এই খবর শোনার পর এলাকার বেশ কিছু বিজেপি কর্মী ক্ষোভে ফেটে পড়েন । শনিবার রাত ১১ টা নাগাদ পার্টির জরুরী মিটিং আছে বলে অরুন সেনগুপ্তকে মিনালনগর হাইস্কুল সংলগ্ন বিজেপি কর্মী অমর দলপতির বাড়িতে ডেকে আনেন ।

সেখানে কিছুক্ষণ মিটিং চলার পর ওই বিজেপি নেতাকে মারধোর করা হয় বলে অভিযোগ । চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় সকালে ঢোলাহাট থানায়(Dholahat P.S.) দলের কর্মীদের নামে অভিযোগ দায়ের করেন অরুন সেনাপতি ।অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন অরুণবাবু । এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অরুনবাবু গোটা বিষয়টি বিজেপির সদর দফতরে রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন এই হচ্ছে এদের আসল চেহারা। হিংসা ও ক্ষমতায় বিশ্বাসী একটি দল নিজেদের দলের সাধারণ সম্পাদক কে হেনস্থা করতে পিছপা হন না তারা আবার রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবেন এবং ক্ষমতায় আসবেন বলে দিবা স্বপ্ন দেখছেন। যাদের বিরুদ্ধে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করছে পুলিশ। প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করবে পুলিশ।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?