আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার ব্রিগেড ময়দানে আজ শনিবার (৯ মে) হতে চলেছে বিজেপি সরকারের শপথ। এই অনুষ্ঠান ঘিরে এখন সাজো সাজো রব। গোটা কলকাতা এখন সেজে উঠেছে। এই শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ব্রিগেড ময়দানে হাজির হচ্ছেন বিজেপি নেতৃত্ব। এদিন দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশি মাত্রায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা।

হাওয়া অফিসের পূর্বাভাস মতো সকাল থেকে আকাশের মুখ রয়েছে ভার। তারমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন ব্রিগেড ময়দানে। ঝড়বৃষ্টি যাই আসুক, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাইছেন তাঁরা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় প্রবল ঝড়ৃবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। কালবৈশাখী ধেয়ে এলে শপথ অনুষ্ঠানে সমস্যা তৈরি হতে পারে, তারপরেও কর্মী সমর্থকরা হাজির হচ্ছেন ব্রিগেডে। 

 শুক্রবার রাত থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার সকালের দিকে আকাশ মেঘলা ছিল। বেশ কিছু অঞ্চলের বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হয়। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এসব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় ঝড়ো হাওয়া বইবে। আগামী ১৩ মে পর্যন্ত বঙ্গ জুড়ে জেলায় জেলায় এই ঝড়-বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার