গোলমালের ভয়ে মেয়েকে স্কুল যেতে না দিয়েও বাঁচাতে না পেরে আক্ষেপ মা সাবিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: নদিয়া জেলার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু ১০ বছরের নাবালিকার মৃত্যুতে কান্না থামছে না মা সাবিনার। তিনি বলেন সোমবার নির্বাচনের ফলাফল বের হবে গোলমাল হতে পারে তাই তিনি তার মেয়েকে স্কুল যেতে দেননি। কিন্তু সেই গোলমালেই তার মেয়ের প্রাণ অকালে কেড়ে নিল দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) টুইট করে এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেবে বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক।ভোট পরবর্তী হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার।

ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার বড় চাঁদ ঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন(Tamanna Khatun) (১০)। অভিযোগ ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলাকাবাসী এবং পরিবারের অভিযোগ আজ ভোট গণনা চলাকালীন নবম রাউন্ডের শেষে যখন তৃণমূল এগিয়ে থাকে তখনই এই পরিবারের উপর চড়া হয় স্থানীয় ব্লক সভাপতি নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। তারপর বোমাবাজি শুরু হয় বাড়িতে।

ছোট্ট নাবালিকা স্নান করতে যাওয়ার সময় তার গায়ে বোমা লাগে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ওই নাবালিকা। নাবালিকার পরিবার সিপিআইএম করে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বারংবার তাদেরকে হুমকি দেয়া হয়েছে এর আগেও ভোট চলাকালীন তাদেরকে হুমকি দেয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার এবং তার শাস্তির দাবি তুলেছে পরিবার।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির