এই মুহূর্তে

দোলের দুপুরে কালিয়াচকে গঙ্গায় স্নান করতে নেমে দিদি ও বোনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি .কালিয়াচক: মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল দুই নাবালিকা মেয়ে। দোলের দিন দুপুরে মায়ের সঙ্গে স্নান করে দুই নাবালিকা মেয়ে বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু ফের আবার তাঁরা মাকে না জানিয়ে তাদের মা যখন ছাদে ভিজা জামাকাপড় শুকাতে গিয়েছিল সেই সুযোগে লুকিয়ে চলে এসেছিল গঙ্গার জলে নেমে খেলা করবে বলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিদিনই ওই দুই মেয়ে তার মায়ের সঙ্গে গঙ্গার নদীর জলে স্নান করতে আসত।আর তাতেই ঘটলো চরম পরিণতি।

দিদি ও বোন দুজনেই তলিয়ে গেল গঙ্গা নদীর জলে দোলের দুপুরে।মালদা জেলার কালিয়াচক(Kaliyachak) তিন নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বীরনগর রাধানাথ টোলা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ছোটন ঘোষের দুই মেয়ে ইশা ঘোষ (৭) ও নন্দিনী ঘোষ (১১) মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ মায়ের সঙ্গে বীরনগর সরকার টোলা গঙ্গা ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবার দুই বোন নদীর দিকে চলে আসে । এরপর গভীর জলে নেমে তারা তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় West Bengal Civil Defence-এর রেসকিউ টিম এবং বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.s.) পুলিশ। রেসকিউ টিম জলে নেমে তল্লাশি চালিয়ে ছোট মেয়ে ইশা ঘোষকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নাবালিকা নন্দিনী ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বোনের মৃতদেহ উদ্ধার হলেও দিদির মৃতদেহ পাওয়া যায়নি।ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ