আগ্নেয়াস্ত্র সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করল কালিয়াচক থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল কালিয়াচক থানা(Kaliyachak P.S.) । রবিবার গভীর রাতে ছোট সুজাপুর এলাকায় ওই দুই অভিযুক্ত সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। সেই সময় পুলিশের টহলদারিতেই দুইজনকে দেখে সন্দেহ হয় । তাদের জেরা করতেই বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র , কার্তুজ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আজিম শেখ এবং জাক্কর আলি। এদের বাড়ি সুজাপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, তিনটি পাইপ গান এবং তিনটি কার্তুজ। সোমবার ধৃতদের মালদা আদালতে(Malda Court) পেশ করে কালিয়াচক থানার পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। এদিকে,বেশ কিছু দাবি দাওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম(DRM) মনিশ কুমার গুপ্তার সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

সোমবার সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন(Minister Sabina Yasmin) এবং ডিআরএম এর মধ্যে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মালদহের কালিয়াচকের খালতিপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে, কতটা এগিয়েছে ,কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক একই রকম ভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাশ তৈরির দাবি জানানো হয়। মন্ত্রী আরো জানান, মালদহের কালিয়াচকের তিনটি ব্লক থেকে বিপুলসংখ্যক মানুষ ব্যবসার সূত্রে কলকাতা যায়।সে ক্ষেত্রে তাদের ট্রেন ধরতে হয় ফারাক্কা না হলে মালদা স্টেশনে আসতে হয়। তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালতিপুরে রাত ৯ টা থেকে ১১ঃ০০ টার মধ্যে কলকাতা গামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের