কালিয়াচকে ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ৭২ ঘণ্টার মাথায় গ্রেফতার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখ। মালদায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সফরের মধ্যেই কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে(Jakir Sk.) গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার এই খুনির খোঁজে ড্রোন আকাশে ওড়ানো হয় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে।এদিকে,শুক্রবার মালদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা যান জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক(DM) নীতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি(DG) জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে। যার মধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, শুট আউট ও শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন শেখ।

এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুন কাণ্ড-এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালাদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন। তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। অন্যদিকে, নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের পর মালদা সার্কিট হাউজে(Circuit House) রাজীব কুমারের সাথে দেখা করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান(Chairman) কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। যদিও তার দাবি দুলাল সরকার খুনের ঘটনা নিয়ে কোন আলোচনা হয়নি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের